শরীরে ট্যাটু আঁকিয়ে বিল দিতে না পারায় আজব শাস্তি! - The News Lion

শরীরে ট্যাটু আঁকিয়ে বিল দিতে না পারায় আজব শাস্তি!

 


দি নিউজ লায়ন;   অনেকে শরীরে ট্যাটু আঁকিয়ে টাকা না দিতে পারলে কী পরিস্থিতি হয় দেখুন! মাথায় হেলমেট, সারা শরীর বিবস্ত্র করে প্ল্যাস্টিক ফয়েল দিয়ে মোড়ানো। এই অবস্থায় গাছের সঙ্গে এক যুবককে বেঁধে রাখা হয়েছে। এর কারণ একটাই- শরীরে ট্যাটু করিয়ে বিল দিতে পারেননি।  যুবককে বিবস্ত্র করে গাছের সঙ্গে বেঁধে বুকে একটি কাগজে ভিয়েতনামি ভাষায় লিখে দেওয়া হয়েছে- ‘ট্যাটুর বিল দিতে পছন্দ করি না।’ 


এমন ঘটনা ঘটেছে ভিয়েতনামের রাজধানী হ্যানয় শহরে। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বেশ আলোচনার সৃষ্টি করেছে।  আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ছবিটি ভিয়েতনামের রাজধানী হ্যানয় শহর থেকে তোলা। সাধারণত শীতকালে সেখানে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে। এই তীব্র শীতে একজন যুবককে কেন এমন করে বেঁধে রাখা হয়েছে তা নেটিজেনদের মনে কৌতূহল সৃষ্টি করে। ছবিটি ভাইরালও হয়।  


শুরুতে এটিকে নিছক বন্ধুদের মজা বলে ধারণা করা হলেও পরবর্তীতে জানা যায় মূল ঘটনা। ছবিতে বেঁধে রাখা এই যুবক সম্প্রতি শরীরে ট্যাটু করিয়েছেন। কিন্তু যখন বিল দেওয়ার সময় হয় তিনি তা দিতে অপারগতা প্রকাশ করেন। এরপর শিক্ষা দিতে শাস্তিস্বরূপ তাকে এভাবে বিবস্ত্র করে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়।  এই ট্যাটু দোকানের মালিক জনাব টি ঘটনা প্রসঙ্গে বলেন, ‘ট্যাটুর কিছু বিল বাকি ছিল। কিন্তু পরে দেওয়ার কথা থাকলেও সে এড়িয়ে চলছিল। তাই তাকে শস্তিস্বরূপ বিবস্ত্র করে গাছে বেঁধে রাখার সিদ্ধান্ত নিই। তবে পরে তাকে দেখে দয়া হয়। সত্যিই তার কাছে কোনো অর্থ ছিল না। তাকে মাফ করে ছেড়ে দিয়েছি।’

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.